বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের প্রস্তুতি চলছে : জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের প্রস্তুতি চলছে : জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

favicon
ভোরের আলো ডেস্ক:
সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের প্রস্তুতি চলছে : জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি সন্তোষজনকভাবে এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৮ ডিসেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।


উপদেষ্টা বলেন, নির্বাচনকে উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের পূর্ব প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীসমূহ প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা জানুয়ারির মধ্যেই শেষ হবে। তিনি আরও জানান, ভোটের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করবেন এবং ভোটকেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।


তিনি বলেন, “নির্বাচনের আগে খুন বা অপরাধ একেবারে বন্ধ হয়ে যাবে— এমন ম্যাজিক নেই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।”


জাতীয় পার্টির বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি মন্তব্য করেন, “সব রাজনৈতিক দলই এখন মাঠে রয়েছে। কেউ কেউ হয়তো ঘরে বসে রাজনীতি করতে চান, তাদের পার্টি অফিসের কিছু সমস্যা আছে।”


বৈঠকে রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য কঠোর নির্দেশও দেওয়া হয়েছে বলে উপদেষ্টা জানান।