বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › ক্ষমা প্রার্থনায় আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন আইনজীবী ফজলুর রহমান

ক্ষমা প্রার্থনায় আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন আইনজীবী ফজলুর রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
ক্ষমা প্রার্থনায় আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন আইনজীবী ফজলুর রহমান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে বিরূপ মন্তব্যের ঘটনায় আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পর অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ ঘোষণা করেন।


বেলা ১১টার পর আইনজীবীদের বড় একটি দল নিয়ে ট্রাইব্যুনালে হাজির হন ফজলুর রহমান। তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ আরও কয়েকজন আইনজীবী।


আদালতে ফজলুর রহমান বলেন, টকশোতে তিনি যে মন্তব্য করেছিলেন তা অনিচ্ছাকৃত, ‘স্লিপ অব টাং’। তিনি আদালতের প্রতি সম্মান জানিয়ে নিঃশর্ত ক্ষমা চান। তার বক্তব্য ও ক্ষমা প্রার্থনা বিবেচনায় নিয়ে ট্রাইব্যুনাল তাকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেয়।