শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিতের রিট খারিজ করেছে হাইকোর্ট

জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিতের রিট খারিজ করেছে হাইকোর্ট

favicon
ভোরের আলো ডেস্ক:
জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিতের রিট খারিজ করেছে হাইকোর্ট


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করার আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন বেঞ্চ সোমবার (৮ ডিসেম্বর) এ আদেশ দেন।


বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ৩ ডিসেম্বর রিটটি দায়ের করেন। রিটে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগকে অবৈধ ঘোষণা এবং ইলেক্টোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছিল।


এ ছাড়া রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখার আবেদনও করা হয়। তবে আদালত রিটটি খারিজ করে দেন।