বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › গ্লোবাল সাউথে স্থিতিশীলতা জোরদারে চীন-রাশিয়া-ভারত সহযোগিতা অপরিহার্য: বেইজিং

গ্লোবাল সাউথে স্থিতিশীলতা জোরদারে চীন-রাশিয়া-ভারত সহযোগিতা অপরিহার্য: বেইজিং

favicon
ভোরের আলো ডেস্ক:
গ্লোবাল সাউথে স্থিতিশীলতা জোরদারে চীন-রাশিয়া-ভারত সহযোগিতা অপরিহার্য: বেইজিং

মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেছেন, চীন, রাশিয়া ও ভারত শুধু গুরুত্বপূর্ণ উদীয়মান অর্থনীতি নয়; গ্লোবাল সাউথের মূল শক্তিও বটে। তিন দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার হলে তা শুধু তাদের স্বার্থেই নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে বড় ভূমিকা রাখবে।


চীন-ভারত সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, বেইজিং সংলাপ পুনরায় শুরুর জন্য প্রস্তুত। তাঁর ভাষায়, “দীর্ঘমেয়াদী ও কৌশলগত দৃষ্টিভঙ্গি নিয়ে চীন ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী, যাতে দ্বিপাক্ষিক সম্পর্ক টেকসই ও স্থিতিশীলভাবে এগিয়ে যায়।”


এদিকে, ৫ ডিসেম্বর ভারতের দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নয়াদিল্লিতে তিনি একাধিক বৈঠক করেন, রুশ-ভারত ব্যবসায়িক ফোরামে অংশ নেন এবং মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। সফর শেষে বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তিও স্বাক্ষরিত হয়।