বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › বিবিসি বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা দায়ের করেছেন ট্রাম্প

বিবিসি বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা দায়ের করেছেন ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
বিবিসি বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা দায়ের করেছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)-এর বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, বিবিসি তার ২০২১ সালের ৬ জানুয়ারির ভাষণ বিকৃতভাবে ২০২৪ সালের ‘প্যানোরামা’ প্রামাণ্যচিত্রে দেখিয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।


বিতর্কের কেন্দ্রবিন্দু ট্রাম্পের ওই ভাষণ। তিনি ওয়াশিংটনে সমর্থকদের উদ্দেশে বলেন, “আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব এবং আমাদের সাহসী সিনেটর ও কংগ্রেসম্যান-উইমেনদের উৎসাহ দেব।” প্রায় ৫০ মিনিট পর একই ভাষণে তিনি আরও বলেন, “এবং আমরা লড়াই করবো। আমরা প্রাণপণ লড়াই করবো।”


তবে বিবিসির ‘প্যানোরামা’ অনুষ্ঠানে এই দুটি আলাদা বক্তব্য একত্রিত করে দেখানো হয়। সেখানে প্রচারিত সংস্করণে তিনি বলছেন, “আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব এবং আমরা লড়াই করবো। আমরা প্রাণপণ লড়াই করবো।”


ফ্লোরিডার একটি আদালতে দায়ের করা নথিতে ট্রাম্প অভিযোগ করেছেন, বিবিসি তার ভাষণ ‘ইচ্ছাকৃতভাবে ও প্রতারণামূলক উপায়ে’ কাটাছেঁড়া করে জনগণের কাছে ভুলভাবে উপস্থাপন করেছে। ট্রাম্প বলেন, “তারা আমার কথাগুলো চুরি করেছে এবং পরিবর্তন করেছে।”


বিবিসি ইতিমধ্যে ক্ষমা চেয়েছে এবং স্বীকার করেছে যে সম্পাদনার কারণে একটি ‘ভুল ধারণা’ তৈরি হয়েছিল। তবে সংবাদমাধ্যমটি ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করেছে, বলেছে মানহানির কোনো ভিত্তি নেই।


এর আগে, সমালোচনার মুখে মহাপরিচালক টিম ডেভি ও বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস পদত্যাগ করেন। তবুও ট্রাম্পের ক্ষোভ কমেনি এবং তিনি বিবিসিকে ‘বামপন্থি প্রোপাগান্ডা প্রতিষ্ঠান’ হিসেবে আখ্যা দিয়েছেন।