রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এই সাক্ষাৎকারে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রতা বজায় রাখার জন্য নেয়া বিভিন্ন উদ্যোগ এবং এর সফল বাস্তবায়নের জন্য রাষ্ট্রপতি প্রধান বিচারপতির প্রশংসা করেন।
রাষ্ট্রপতি বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে প্রধান বিচারপতির পথ প্রদর্শন ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হবে।
উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে অবসরে যাচ্ছেন সৈয়দ রেফাত আহমেদ।