মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › শহীদ সোহরাওয়ার্দী মর্গে শরিফ ওসমান হাদির মরদেহ, আজ রাষ্ট্রীয় শোক

শহীদ সোহরাওয়ার্দী মর্গে শরিফ ওসমান হাদির মরদেহ, আজ রাষ্ট্রীয় শোক

favicon
ভোরের আলো ডেস্ক:
শহীদ সোহরাওয়ার্দী মর্গে শরিফ ওসমান হাদির মরদেহ, আজ রাষ্ট্রীয় শোক

ময়নাতদন্তের জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ আজ শনিবার (২০ ডিসেম্বর) সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মরদেহটি সেখানে পৌঁছায়। এসময় হাদির স্বজন ও সহযোদ্ধারা সেখানে উপস্থিত ছিলেন এবং ভোর থেকেই প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে হাসপাতালের সামনে ভিড় করেন অসংখ্য মানুষ। সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত ও আনুসাঙ্গিক প্রক্রিয়া শেষে দুপুর দুইটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই শোক ঘোষণা করেন। রাষ্ট্রীয় শোক উপলক্ষ্যে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন হাদি। পরবর্তীতে ঢাকা মেডিকেল, এভারকেয়ার এবং উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেও তাকে নেওয়া হয়েছিল।