শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির মরদেহ, জানাজা দুপুর ২টায়

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির মরদেহ, জানাজা দুপুর ২টায়

favicon
ভোরের আলো ডেস্ক:
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির মরদেহ, জানাজা দুপুর ২টায়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠানের জন্য তাঁর মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর ১টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মরদেহটি সেখানে পৌঁছায়। দুপুর ২টায় অনুষ্ঠেয় এই জানাজায় ইমামতি করবেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।


হাদির শেষ বিদায়ে অংশ নিতে সকাল থেকেই সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় লাখো মানুষের সমাগম ঘটেছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং প্রতিটি প্রবেশপথে তল্লাশি চালিয়ে সাধারণ মানুষকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার হাদি মৃত্যুবরণ করেন। তাঁর এই আত্মত্যাগের সম্মানে আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে এবং সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।