শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › শহীদ হাদির জানাজায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস, সংসদ ভবনে শোকাতুর মানুষের ঢল

শহীদ হাদির জানাজায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস, সংসদ ভবনে শোকাতুর মানুষের ঢল

favicon
ভোরের আলো ডেস্ক:
শহীদ হাদির জানাজায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস, সংসদ ভবনে শোকাতুর মানুষের ঢল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁর সঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ জানাজায় শরিক হয়েছেন। আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে কড়া নিরাপত্তায় হাদির মরদেহ জানাজার স্থলে নিয়ে আসা হয়।


এর আগে সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয় এবং পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল ও আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করা হয়। ভোর থেকেই প্রিয় এই তরুণ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ ভিড় জমান। হাদির মৃত্যুতে আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে এবং সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।