শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › জাতীয় কবির পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ শরিফ ওসমান হাদি

জাতীয় কবির পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ শরিফ ওসমান হাদি

favicon
ভোরের আলো ডেস্ক:
জাতীয় কবির পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ শরিফ ওসমান হাদি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও তরুণ রাজনীতিক শরিফ ওসমান হাদি। আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়। এর আগে দুপুর ২টা ৩৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নিতে সারাদেশ থেকে আসা হাজারো মানুষের ঢল নামে।


হাদির জানাজায় ইমামতি করেন তাঁর বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজা শেষে কফিনবাহী গাড়িটি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিয়ে আসা হয়। দাফনের সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। তাঁর এই অকাল মৃত্যুতে দেশজুড়ে আজ রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।