শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › হাদি হত্যাকাণ্ড ভয়াবহ ঘটনা: হিউম্যান রাইটস ওয়াচ

হাদি হত্যাকাণ্ড ভয়াবহ ঘটনা: হিউম্যান রাইটস ওয়াচ

favicon
ভোরের আলো ডেস্ক:
হাদি হত্যাকাণ্ড ভয়াবহ ঘটনা: হিউম্যান রাইটস ওয়াচ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে ‘অত্যন্ত ভয়াবহ ঘটনা’ হিসেবে বর্ণনা করে এর তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। শুক্রবার (১৯ ডিসেম্বর) লন্ডন থেকে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি এই হত্যাকাণ্ডের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় দুই গণমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।


বিবৃতিতে এইচআরডব্লিউ’র এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বলেন, হাদির হত্যাকাণ্ড এবং সংবাদপত্রের কার্যালয়ে হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর এক নগ্ন আক্রমণ। তিনি সতর্ক করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে রাজনৈতিক উসকানি এমন এক বিপজ্জনক পরিবেশ তৈরি করছে, যেখানে সাংবাদিক, শিল্পী ও অ্যাক্টিভিস্টরা সুপরিকল্পিতভাবে ঝুঁকির মুখে পড়ছেন। আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে সহিংসতা রোধ এবং একটি অবাধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।