শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › নির্বাচন কমিশনে তিন বাহিনী প্রধান: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ সভার আয়োজন

নির্বাচন কমিশনে তিন বাহিনী প্রধান: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ সভার আয়োজন

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচন কমিশনে তিন বাহিনী প্রধান: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ সভার আয়োজন

আজ রবিবার দুপুর ১২টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণ। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


প্রাথমিক সৌজন্য সাক্ষাৎ শেষে দুপুর আড়াইটা থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি আনুষ্ঠানিক সভা শুরু হবে। সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভায় চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত থাকবেন। মূলত দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রম দমনে যৌথ বাহিনীর ভূমিকা নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়া সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়গুলোও সভায় বিশেষ গুরুত্ব পাবে।