শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › পদত্যাগের দাবির মধ্যেই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

পদত্যাগের দাবির মধ্যেই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

favicon
ভোরের আলো ডেস্ক:
পদত্যাগের দাবির মধ্যেই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা এবং চলমান বিশেষ অভিযান নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ রবিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় সচিবালয়ে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এতে উপস্থিত থেকে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অগ্রগতিসহ দেশের নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।


মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া যৌথবাহিনীর বিশেষ অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে ৫ হাজার ৯৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র। এই অভিযানের ফলাফল এবং পরবর্তী পদক্ষেপগুলোই মূলত সংবাদ সম্মেলনের মূল আলোচনার বিষয়।


অন্যদিকে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। গতকাল শনিবার শাহবাগে ছাত্র-জনতা জড়ো হয়ে হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। একই সাথে তারা বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা। এমন এক উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আজ জরুরি এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।