শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

favicon
ভোরের আলো ডেস্ক:
ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে বাংলাদেশ। ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোর নিরাপত্তা নিয়ে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম তাঁকে তলব করেন।


জানা গেছে, সকাল ৯টা ৪০ মিনিটে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান এবং পররাষ্ট্রসচিবের দপ্তরে যান। তবে এই সাক্ষাৎ ছিল অত্যন্ত সংক্ষিপ্ত; আসা-যাওয়া মিলিয়ে পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যে তিনি মন্ত্রণালয় ত্যাগ করেন। কূটনৈতিক সূত্র অনুযায়ী, নয়াদিল্লি ও কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে থাকা বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা জোরদার করার জন্য ভারত সরকারকে অনুরোধ জানাতেই হাইকমিশনারকে তলব করা হয়েছিল।