প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী এবং সাবেক আইজিপি খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। বুধবার (২৪ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়।
গত ১০ নভেম্বর প্রধান উপদেষ্টা তিনজনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তাদের মধ্যে খোদা বকশ চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে দায়িত্ব গ্রহণের দেড় মাস পূর্ণ হওয়ার আগেই তিনি নিজের পদ থেকে সরে দাঁড়ালেন।