শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › এনআইডি নিবন্ধন সম্পন্ন করলেন তারেক রহমান ও জাইমা রহমান

এনআইডি নিবন্ধন সম্পন্ন করলেন তারেক রহমান ও জাইমা রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
এনআইডি নিবন্ধন সম্পন্ন করলেন তারেক রহমান ও জাইমা রহমান

দেশে ফেরার পর আজ শনিবার (২৭ ডিসেম্বর) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে তিনি ভোটার হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেন।


এর আগে ভোটার হতে অনলাইনে আবেদন ফরম পূরণ করেছিলেন তারেক রহমান। আজ সশরীরে নির্বাচন অফিসে উপস্থিত হয়ে তিনি ছবি তোলা এবং আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট), চোখের মণি (আইরিশ) ও বায়োমেট্রিক তথ্য প্রদানের কাজ শেষ করেন। জানা গেছে, তিনি ঢাকা-১৭ সংসদীয় আসনের আওতাধীন গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে নিবন্ধিত হতে আবেদন করেছেন।


জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, বায়োমেট্রিক সম্পন্ন হওয়ার পর সর্বনিম্ন ৭ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই তারেক রহমান তাঁর এনআইডি পেয়ে যাবেন।


একই সময়ে তারেক রহমানের সঙ্গে তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তাঁদের আগমনের সংবাদে নির্বাচন কমিশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।