সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › স্বরাষ্ট্র উপদেষ্টা: সীমান্তে সতর্কতা বাড়াতে হবে, অপরাধী দেশ ত্যাগ না করতে পারে

স্বরাষ্ট্র উপদেষ্টা: সীমান্তে সতর্কতা বাড়াতে হবে, অপরাধী দেশ ত্যাগ না করতে পারে

favicon
ভোরের আলো ডেস্ক:
স্বরাষ্ট্র উপদেষ্টা: সীমান্তে সতর্কতা বাড়াতে হবে, অপরাধী দেশ ত্যাগ না করতে পারে

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সংক্রান্ত সমস্যা সমাধানে কৌশলী হতে হবে। তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে যেন কোনো অপরাধী বা সন্ত্রাসী বাংলাদেশের থেকে পালাতে না পারে, সে বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।


আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা এই মন্তব্য করেন। তিনি বলেন, সীমান্তে চোরাকারবারিদের আইনের আওতায় আনতে হবে এবং সীমান্ত প্রহরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।


স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, আসন্ন নির্বাচনকে উৎসবমুখর করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সরকার গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম হবে।