সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › হাদির মৃত্যুকে রাজনৈতিক সিম্প্যাথি হিসেবে ব্যবহার করা যাবে না: ইনকিলাব মঞ্চ

হাদির মৃত্যুকে রাজনৈতিক সিম্প্যাথি হিসেবে ব্যবহার করা যাবে না: ইনকিলাব মঞ্চ

favicon
ভোরের আলো ডেস্ক:
হাদির মৃত্যুকে রাজনৈতিক সিম্প্যাথি হিসেবে ব্যবহার করা যাবে না: ইনকিলাব মঞ্চ

শহীদ ওসমান হাদির মৃত্যুকে রাজনৈতিক সহানুভূতি হিসেবে ব্যবহার করে ঢাকা-৮ আসন থেকে ইনকিলাব মঞ্চের কেউ নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, ইনকিলাব মঞ্চ কখনোই ক্ষমতার কাছে বর্গা হবে না এবং হাদির নাম ব্যবহার করে কেউ ভোট চাইতে পারবে না।


সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগ মোড়ে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ থাকলেও জনভোগান্তি কমাতে প্রতিটি সড়কের বাম পাশে বিকল্প ডাইভারশনের ব্যবস্থা করা হয়।


আবদুল্লাহ আল জাবের বলেন, প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সমঝোতা করলে এই সরকার ১২ ফেব্রুয়ারির পর ক্ষমতায় থাকতে পারবে না। তিনি অভিযোগ করেন, জুলাই সন্ত্রাসীদের অনেককে জামিন দেওয়া হয়েছে এবং আইন উপদেষ্টাকে ‘মাননীয়’ বলতে লজ্জা বোধ করেন।


তিনি আরও বলেন, তারা শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শে বিশ্বাস করেন, তবে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে সমর্থন করেন না। জামায়াত, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরাও এই আন্দোলনে অংশ নিতে পারেন উল্লেখ করে তিনি বলেন, ইনসাফের লড়াই সবার এবং শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে সবাইকে একাত্ম হতে হবে।


ঢাকা-৮ আসনে যোগ্যতা ছাড়া কাউকে প্রার্থী না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য হাদির নাম ব্যবহার করা চলবে না। ‘নব্য হাদিপ্রেমী’ হয়ে সংসদে যাওয়ার সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।


তিনি বলেন, ইনসাফের এই লড়াইয়ে হাদির মতো আরও জীবন গেলেও ন্যায়বিচারের দাবিতে আন্দোলন চলবে।