যুক্তরাষ্ট্র জাতিসংঘকে মানবিক সহায়তার জন্য ২ বিলিয়ন ডলার দেবে
জাতিসংঘের মানবিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্র দুই বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তার বরাতে এই তথ্য জানা গেছে। ২০২৫ সালে ট্রাম্প প্রশাসনের বড় ধরনের বিদেশি সহায়তা হ্রাসের পর এই ঘোষণা এসেছে।
এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তার অর্থ কিভাবে বরাদ্দ হবে বা অতিরিক্ত কোনো প্রতিশ্রুতি আসবে কি না, তা এখনো নির্দিষ্ট হয়নি। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের মোট মানবিক সহায়তা প্রায় ৩.৩৮ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা বৈশ্বিক মোটের প্রায় ১৪.৮ শতাংশ।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে ঝুঁকিতে থাকা ৮৭ মিলিয়ন মানুষের জন্য ২০২৬ সালে জাতিসংঘ ২৩ বিলিয়ন ডলারের সহায়তা আবেদন করেছে। এটি ২০২৫ সালের চাওয়া ৪৭ বিলিয়নের অর্ধেক। মানবিক সহায়তার এই হ্রাস বিশ্বজুড়ে সবচেয়ে প্রয়োজনীয়দের সহায়তায় চ্যালেঞ্জ সৃষ্টি করছে।
জাতিসংঘের মানবিক সহায়তার প্রধান টম ফ্লেচার জানিয়েছেন, অর্থায়নের ঘাটতি ও দাতা দেশগুলোর হ্রাসের কারণে সংস্থাটিকে এখন কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে, যাতে সবচেয়ে বেশি প্রয়োজনীয়দের অগ্রাধিকার দেওয়া যায়।