মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › চিরবিদায় নিলেন খালেদা জিয়া

চিরবিদায় নিলেন খালেদা জিয়া

favicon
ভোরের আলো ডেস্ক:
চিরবিদায় নিলেন খালেদা জিয়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক বার্তায় দেশনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।


মৃত্যুকালে তাঁর পাশে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সোমবার গভীর রাত পর্যন্ত হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। তাঁর ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বড় বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার এবং নাতনি জাইমা ও জাহিয়া রহমানসহ পরিবারের সদস্যরা রাতভর হাসপাতালেই অবস্থান করছিলেন। দীর্ঘ সময় ধরে লিভার সিরোসিসসহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভোগার পর আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই প্রয়াণে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।