সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › খালেদা জিয়ার মৃত্যুতে চীনের গভীর শোক, বিশেষ বার্তা লি চিয়াং ও ইয়াও ওয়েনের

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের গভীর শোক, বিশেষ বার্তা লি চিয়াং ও ইয়াও ওয়েনের

favicon
ভোরের আলো ডেস্ক:
খালেদা জিয়ার মৃত্যুতে চীনের গভীর শোক, বিশেষ বার্তা লি চিয়াং ও ইয়াও ওয়েনের

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।


তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চীনের রাষ্ট্রপরিষদের প্রধান মাননীয় লি চিয়াং এবং চীনের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় ইয়াও ওয়েন।


চীনের রাষ্ট্রপরিষদের প্রধান লি চিয়াং এবং পররাষ্ট্র মন্ত্রী ইয়াও ওয়েন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহম্মদ ইউনুস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে পৃথক শোকবার্তা পাঠান।


শোকবার্তায় বলা হয়, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। তার দৃঢ় ও সাহসী নেতৃত্বে অসংখ্য মানুষ অনুপ্রাণিত হয়েছে। তিনি চীনের জনগণেরও একজন ঘনিষ্ঠ ও প্রিয় বন্ধু ছিলেন এবং বাংলাদেশ–চীন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তার অবদান ছিল স্মরণীয়।


বার্তায় আরও উল্লেখ করা হয়, চীনের জনগণ তাকে গভীর কৃতজ্ঞতা ও সর্বোচ্চ সম্মানের সঙ্গে চিরকাল স্মরণ করবে।