মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিশেষ বৈঠক আহ্বান

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিশেষ বৈঠক আহ্বান

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিশেষ বৈঠক আহ্বান

গণতন্ত্রের আপসহীন নেত্রী হিসেবে খ্যাত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শোনামাত্রই টেলিফোনে শোক জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


তিনি জানান, মৃত্যুর খবর পাওয়ার পরপরই প্রধান উপদেষ্টা ফোন করে শোক প্রকাশ করেন এবং এ বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে তিনি সকাল ১০টায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক আহ্বান করেছেন। ওই বৈঠকে খালেদা জিয়ার জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে দল ও সরকারের পক্ষ থেকে সমন্বয় করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।


মির্জা ফখরুল বলেন, “খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন অভিভাবককে হারালো।”


উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে উপস্থিত ছিলেন।