শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › ট্রাম্পের হুঁশিয়ারি: ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে গেলে আবারও হামলা

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে গেলে আবারও হামলা

favicon
ভোরের আলো ডেস্ক:
ট্রাম্পের হুঁশিয়ারি: ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে গেলে আবারও হামলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম চালিয়ে গেলে দেশটিতে নতুন ধরনের হামলা সমর্থন করতে প্রস্তুত আছেন। ফ্লোরিডার মার-এ-লাগোতে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এই মন্তব্য করেন।


সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি পড়েছি তারা পারমাণবিক অস্ত্রসহ অন্যান্য জিনিস তৈরি করছে। যদি তারা তা করে, আমরা পূর্বে ধ্বংস করা স্থাপনাগুলো নয়, সম্ভবত অন্য কোনো স্থাপনা লক্ষ্য করব।”


ত্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, “আমরা জানি তারা কোথায় যাচ্ছে এবং কী করছে। আশা করি তারা এ পথ অবলম্বন করবে না। আমরা আমাদের বি-২ বোমার জ্বালানি নষ্ট করতে চাই না, যা ৩৭ ঘণ্টার দীর্ঘ যাত্রা।”


ইরান চলতি মাসে দুইবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। একই সময়ে ট্রাম্প তেহরানের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করছেন।