বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › খালেদা জিয়ার জানাজা বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে, শেরেবাংলা উদ্যানে দাফন সম্ভাবনা

খালেদা জিয়ার জানাজা বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে, শেরেবাংলা উদ্যানে দাফন সম্ভাবনা

favicon
ভোরের আলো ডেস্ক:
খালেদা জিয়ার জানাজা বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে, শেরেবাংলা উদ্যানে দাফন সম্ভাবনা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন।


জানাজার পর খালেদা জিয়াকে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে, তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হতে পারে।


উল্লেখ্য, খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে উপস্থিত ছিলেন।


বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, “বেগম খালেদা জিয়া আজ ফজরের নামাজের ঠিক পরে ইন্তেকাল করেছেন। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি এবং সবার কাছে দোয়া চাইছি।