খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাশরাফী মোর্ত্তজা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী মোর্ত্তজা। তিনি তার শোক সন্তপ্ত পরিবার, আত্মীয় ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ফেসবুকে মাশরাফী লিখেছেন, "রাজনীতির দীর্ঘ পথচলায় খালেদা জিয়ার অবদান দেশের মানুষ স্মরণ রাখবে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। নিশ্চয়ই আল্লাহ তার উত্তম প্রতিদান দেবেন।"
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন। তার পাশে ছিলেন পুত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।