বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা প্রধান উপদেষ্টার

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা প্রধান উপদেষ্টার

favicon
ভোরের আলো ডেস্ক:
খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা প্রধান উপদেষ্টার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এছাড়া আগামীকাল তার জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, "আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।"


তিনি আরও বলেন, "তার মৃত্যুতে আমরা এক মহান অভিভাবককে হারালাম। দেশের গণতান্ত্রিক রাজনীতিতে তার অবদান চিরস্মরণীয়। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার নেতৃত্ব দেশকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে।"


প্রধান উপদেষ্টা সকলকে আহ্বান জানিয়েছেন, শোকের সময়ে ধৈর্য ধরে সকল আনুষ্ঠানিকতা ও জানাজার কার্যক্রমে সহযোগিতা করার জন্য। তিনি বলেন, "জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি এবং কেউ অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে।"


তিনি প্রার্থনা করেছেন মহান আল্লাহ যেন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত দান করেন এবং সবার এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেন।