সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › খালেদা জিয়ার জানাজা বুধবার

খালেদা জিয়ার জানাজা বুধবার

favicon
ভোরের আলো ডেস্ক:
খালেদা জিয়ার জানাজা বুধবার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে এই তথ্য জানানো হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জানাজা বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।


সভায় খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা এবং এক দিনের সাধারণ ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া দাফন ও জানাজার সকল প্রস্তুতিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।