২০২৬ সালে ট্রাম্প পাবেন ইসরায়েলের সর্বোচ্চ নাগরিক সম্মাননা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালে ইসরায়েলের সর্বোচ্চ নাগরিক সম্মাননা পাবেন। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, দীর্ঘ দিনের ঐতিহ্য ভেঙে এবার একজন বিদেশি নাগরিককে এই সম্মান দেওয়া হবে।
নেতানিয়াহু ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর বলেন, “এ পদক্ষেপ ইসরায়েলের জনগণের কৃতজ্ঞতার প্রতিফলন, যা মার্কিন প্রেসিডেন্টের দেশের প্রতি সমর্থনের জন্য।” তিনি আরও যোগ করেন, “ট্রাম্প অনেক নিয়ম ভেঙেছেন, যা মানুষকে অবাক করেছে, পরে তারা বুঝেছেন হয়তো তিনি শেষ পর্যন্ত সঠিক ছিলেন।”
সাধারণত এই সম্মান শুধুমাত্র ইসরায়েলের নাগরিক বা বসবাসকারীদের জন্য সংরক্ষিত থাকে। তবে ‘ইহুদী জনগণের প্রতি বিশেষ অবদান’ ক্যাটেগরিতে বিদেশিরাও এটি পেতে পারেন। এর আগে ১৯৯১ সালে এই সম্মান অর্জন করেছিলেন ভারতীয় কনডাক্টর জুবিন মেহতা।
ট্রাম্প প্রকাশ্যভাবে আনন্দ প্রকাশ করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন, হয়তো অনুষ্ঠান উপলক্ষে ইসরায়েল সফর করবেন। এই সম্মান তার কূটনীতিক ও শান্তি স্থাপনের ইমেজকে আরও শক্তিশালী করবে।
সূত্র: আলঅ্যারাবিয়া