সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › গুলশান ১৯৬ নম্বর বাসায় খালেদা জিয়ার মরদেহ, শেষ শ্রদ্ধায় নেতা-কর্মীরা

গুলশান ১৯৬ নম্বর বাসায় খালেদা জিয়ার মরদেহ, শেষ শ্রদ্ধায় নেতা-কর্মীরা

favicon
ভোরের আলো ডেস্ক:
গুলশান ১৯৬ নম্বর বাসায় খালেদা জিয়ার মরদেহ, শেষ শ্রদ্ধায় নেতা-কর্মীরা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি গুলশানের ১৯৬ নম্বর বাসায় পৌঁছেছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার কিছু আগে লাল-সবুজ জাতীয় পতাকায় মোড়ানো মরদেহবাহী গাড়িটি এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করে।


প্রথমে খালেদা জিয়ার মরদেহ তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও পরে তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়। সেখানে দলের নেতাকর্মী ও স্বজনরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন।


এরপর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা পরিচালনা করবেন জাতীয় মসজিদের খতিব। জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।


রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠানে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। নিরাপত্তাজনিত কারণে জানাজা ও দাফনস্থলে কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে।