মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ফিরোজায় খালেদা জিয়ার মরদেহ, মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা

ফিরোজায় খালেদা জিয়ার মরদেহ, মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা

favicon
ভোরের আলো ডেস্ক:
ফিরোজায় খালেদা জিয়ার মরদেহ, মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ তাঁর গুলশানস্থ বাসভবন ‘ফিরোজা’য় নেওয়া হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে জাতীয় পতাকায় মোড়ানো মরদেহবাহী গাড়িটি ফিরোজা প্রাঙ্গণে প্রবেশ করে।


এর আগে সকাল ৯টার কিছু আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তিনবারের প্রধানমন্ত্রীর মরদেহ বের করা হয়। ফিরোজা ভবনে স্বজন ও দলের নেতাকর্মীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন।


শ্রদ্ধা নিবেদন শেষে খালেদা জিয়ার মরদেহ জানাজার জন্য মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে প্রয়াত স্বামী ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।


জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।


উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।