বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › নিউ ইয়র্কের নতুন প্রশাসন গঠনে জোহরান মামদানি, গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ঘোষণা

নিউ ইয়র্কের নতুন প্রশাসন গঠনে জোহরান মামদানি, গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ঘোষণা

favicon
ভোরের আলো ডেস্ক:
নিউ ইয়র্কের নতুন প্রশাসন গঠনে জোহরান মামদানি, গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ঘোষণা

শপথ গ্রহণের আগেই নিজের নতুন প্রশাসন গঠনের প্রস্তুতি শুরু করেছেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। এরই মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।


ঘোষণা অনুযায়ী, স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন এলমহার্স্ট হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. হেলেন আরতেয়াগা।


এ ছাড়া কর্পোরেশন কাউন্সেল বা শহরের প্রধান আইনজীবীর দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক সোশ্যাল সার্ভিসেস কমিশনার ও লিগ্যাল এইড সোসাইটির সাবেক প্রধান স্টিভ ব্যাঙ্কসকে।


অন্যদিকে, মেয়রের আইনি উপদেষ্টা বা চিফ কাউন্সেলের দায়িত্ব পালন করবেন আইন প্রয়োগকারী সংস্থা কিউনি ক্লিয়ারের প্রধান রামজি কাসেন।


নতুন প্রশাসনের এই নিয়োগগুলোকে নিউ ইয়র্ক সিটির নীতিনির্ধারণ ও প্রশাসনিক কাঠামো শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।