সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় বিদেশি অতিথিরা

খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় বিদেশি অতিথিরা

favicon
ভোরের আলো ডেস্ক:
খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় বিদেশি অতিথিরা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মধ্যরাতের কিছু আগে তিনি ঢাকায় পৌঁছান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি ও কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক।

এ ছাড়া আজ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথের।

খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গন থেকেও শোক ও সম্মান জানাতে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের এই উপস্থিতিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।