মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › কঠোর নিরাপত্তায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার মরদেহ

কঠোর নিরাপত্তায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার মরদেহ

favicon
ভোরের আলো ডেস্ক:
কঠোর নিরাপত্তায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার মরদেহ

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে। রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী লাল-সবুজ জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে করে তার মরদেহ আনা হয়।


বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা ৪৮ মিনিটের দিকে খালেদা জিয়ার মরদেহবাহী ফ্রিজার ভ্যানটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করে। এর আগে বেলা ১১টার দিকে গুলশানে ছেলে তারেক রহমানের বাসা থেকে মরদেহবাহী গাড়িটি যাত্রা শুরু করে। সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে নেওয়া হয়েছিল খালেদা জিয়ার মরদেহ।


এদিকে খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকার্ত মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ শেষ বিদায় জানাতে জড়ো হচ্ছেন। তাদের চোখে-মুখে একজন আপসহীন নেত্রীকে হারানোর গভীর বেদনা স্পষ্ট।


সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ভিড় সামাল দিতে এবং জানাজা নির্বিঘ্ন করতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশপথ খুলে দেওয়া হয়েছে।


আজ দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে সরকার আজ সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।