বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › মায়ের মরদেহের পাশে কোরআন তেলাওয়াত করলেন তারেক রহমান

মায়ের মরদেহের পাশে কোরআন তেলাওয়াত করলেন তারেক রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
মায়ের মরদেহের পাশে কোরআন তেলাওয়াত করলেন তারেক রহমান

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহের পাশে বসে কোরআন তেলাওয়াত করেছেন তাঁর ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় পরিবারের সদস্য, স্বজন এবং বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।


বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার আগে বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ গুলশানের উদ্দেশ্যে রওনা হয়। পরে মরদেহটি তারেক রহমানের বাসায় নেওয়া হয়।


সে সময় তারেক রহমানের সঙ্গে তাঁর কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা পরিচালনা করবেন জাতীয় মসজিদের খতিব। জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।


রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠানে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। নিরাপত্তার স্বার্থে জানাজা ও দাফনস্থলে কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে।