মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় বিদেশি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল, উপদেষ্টাদের সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় বিদেশি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল, উপদেষ্টাদের সৌজন্য সাক্ষাৎ

favicon
ভোরের আলো ডেস্ক:
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় বিদেশি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল, উপদেষ্টাদের সৌজন্য সাক্ষাৎ

গণতন্ত্রের আপসহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নেওয়া এবং শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তি ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় এসেছেন।


আজ বুধবার জাতীয় সংসদ ভবনে আগত এসব বিদেশি অতিথিদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা সৌজন্য সাক্ষাৎ করেন।


প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান জাতীয় সংসদ ভবনে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি. এন. ধুঙ্গেলের সঙ্গে সাক্ষাৎ করেন।


সাক্ষাৎকালে শোকের এই সময়ে বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং উপস্থিতির জন্য বিদেশি অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান উপদেষ্টারা।