সুইজারল্যান্ডে নববর্ষের পার্টিতে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত
সুইজারল্যান্ডের ক্র্যানস-মন্টানা শহরে নববর্ষ উদযাপনের সময় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রাত ১টার পর লাক্সারি কনস্টেলেশন বার-এ বিস্ফোরণ ঘটে। এতে একাধিক লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিস্ফোরণের ফলে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে এবং পার্টিতে উপস্থিত মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে। পুলিশ জানায়, বিস্ফোরণে অনেকেই আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত সঠিক নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি।
উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করছে। খবর সূত্র: সিএনএন ও বিবিসি।