বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › মেক্সিকোর গুয়েরেরোতে ৬.৩ মাত্রার ভূমিকম্প, গুরুতর ক্ষয়ক্ষতির খবর নেই

মেক্সিকোর গুয়েরেরোতে ৬.৩ মাত্রার ভূমিকম্প, গুরুতর ক্ষয়ক্ষতির খবর নেই

favicon
ভোরের আলো ডেস্ক:
মেক্সিকোর গুয়েরেরোতে ৬.৩ মাত্রার ভূমিকম্প, গুরুতর ক্ষয়ক্ষতির খবর নেই

গতকাল শুক্রবার দক্ষিণ মেক্সিকোর গুয়েরেরো রাজ্যে ৬.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) জানিয়েছে, ভূমিকম্পটি ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে সংঘটিত হয়।


দেশটির জাতীয় ভূকম্পন সংস্থা অনুযায়ী, প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৬.৫ রেকর্ড করা হয় এবং এর কেন্দ্রস্থল ছিল গুয়েরেরোর সান মার্কোস শহরের কাছে।


রাজ্যের নাগরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, আকাপুলকো এবং রাজ্যের বিভিন্ন মহাসড়কে কিছু ভূমিধসের খবর পাওয়া গেছে। মেক্সিকো সিটি ও আকাপুলকোর বাসিন্দারা কম্পন অনুভব হওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্কে রাস্তায় বের হয়েছেন।


মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাউম জানান, গুয়েরেরোতে প্রাথমিকভাবে কোনো গুরুতর ক্ষয়ক্ষতির খবর নেই। শুক্রবার সকালের দিকে তিনি সরকারি বাসভবন ন্যাশনাল প্যালেসের হলকক্ষে সংবাদ ব্রিফিং দিচ্ছিলেন। সেই সময় সতর্কতামূলক অ্যালার্ম বাজলে তিনি, সাংবাদিকরা এবং অন্যান্য উপস্থিতরা দ্রুত হলকক্ষ ত্যাগ করেন।


পরবর্তীতে ব্রিফিং পুনরায় শুরু করে প্রেসিডেন্ট বলেন, তিনি গুয়েরেরোর গভর্নর এভলিন সালগাদোর সঙ্গে কথা বলেছেন এবং সেখানে গুরুতর ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।


সূত্র: আল-আরাবিয়া