বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › ট্রুথ সোশালে মাদুরোর ছবি প্রকাশ করলেন ট্রাম্প, ইউএসএস আইয়ো জিমা নিয়ে মন্তব্য

ট্রুথ সোশালে মাদুরোর ছবি প্রকাশ করলেন ট্রাম্প, ইউএসএস আইয়ো জিমা নিয়ে মন্তব্য

favicon
ভোরের আলো ডেস্ক:
ট্রুথ সোশালে মাদুরোর ছবি প্রকাশ করলেন ট্রাম্প, ইউএসএস আইয়ো জিমা নিয়ে মন্তব্য

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি ছবি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশাল-এ ছবিটি শেয়ার করে ট্রাম্প লেখেন, “ইউএসএস আইয়ো জিমা নিকোলাস মাদুরো”। ইউএসএস আইয়ো জিমা একটি মার্কিন যুদ্ধজাহাজ। খবরটি প্রকাশ করেছে বিবিসি।


শেয়ার করা ছবিতে নিকোলাস মাদুরোকে কালো চোখের মাস্ক পরা অবস্থায় দেখা যায়। তার কানে হেডফোন, হাতে হ্যান্ডকাফ এবং পরনে ধূসর রঙের একটি ট্র্যাকস্যুট।


এর আগে ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আইয়ো জিমায় করে নেওয়া হচ্ছে। তার আগে হেলিকপ্টারে করে তাদের জাহাজে তোলা হয়।


এ বিষয়ে ট্রাম্প বলেন, “তারা একটি সুন্দর ফ্লাইটে গেছেন—আমি নিশ্চিত তারা সেটি উপভোগ করেছেন। তবে মনে রাখতে হবে, তারা অনেক মানুষ হত্যা করেছেন।”


প্রসঙ্গত, শনিবার মধ্যরাতে আকস্মিক অভিযানে যুক্তরাষ্ট্রের সেনারা নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে। এরপর তাদের নিউইয়র্কে নেওয়া হচ্ছে বলে জানানো হয়।