চট্টগ্রাম বিমানবন্দরে দুবাই থেকে আসা যাত্রীর ব্যাগ থেকে ১২০ গ্রাম স্বর্ণ জব্দ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ১২০ গ্রাম ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) রাতে বিমানবন্দরের কার্গো টার্মিনালে কাস্টমস এয়ারফ্রেইট শাখা ও এভসেক (AVSEC) যৌথভাবে এই অভিযান চালায়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, দুবাই থেকে আসা মো. আবু জাহেদ নামের যাত্রীর ব্যাগ স্ক্যান করার সময় স্বর্ণসদৃশ বস্তুর অস্তিত্ব শনাক্ত করা হয়। পরবর্তীতে জুয়েলারি বিশেষজ্ঞের মাধ্যমে যাচাই করে ১২০ গ্রাম ওজনের স্বর্ণালংকার পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ২১ লাখ ৫৯ হাজার ৯২০ টাকা।
জব্দকৃত স্বর্ণ চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।