সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › সারাদেশে এলপিজি ধর্মঘট প্রত্যাহার, সরবরাহ স্বাভাবিক হচ্ছে

সারাদেশে এলপিজি ধর্মঘট প্রত্যাহার, সরবরাহ স্বাভাবিক হচ্ছে

favicon
ভোরের আলো ডেস্ক:
সারাদেশে এলপিজি ধর্মঘট প্রত্যাহার, সরবরাহ স্বাভাবিক হচ্ছে

সারাদেশে এলপিজি বিপণন ও সরবরাহে ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকের পর এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. সেলিম খান সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।


বৈঠকে ব্যবসায়ীরা তিনটি দাবি উত্থাপন করেন—


সারাদেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা,


বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি করা,


নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।


বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বৈঠকে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন যে, চার্জ বৃদ্ধি সংক্রান্ত আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে এবং চলমান অভিযান বন্ধে প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হবে।


উল্লেখ্য, এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি বুধবার রাতে এই তিন দাবিকে কেন্দ্র করে সারাদেশে এলপিজি সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছিলেন। ফলে বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে এলপিজির চরম সংকট দেখা দিয়েছিল। ধর্মঘট প্রত্যাহারের ফলে সরবরাহ এখন স্বাভাবিক হওয়ার পথে।