ঘন কুয়াশায় নদী নৌযান চলাচলে সতর্কতা
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমতে পারে। শনিবার দুপুর ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, কিছু এলাকায় দৃষ্টিসীমা ৩০০ মিটার বা তার চেয়ে কম হতে পারে।
নৌযান চলাচলকারীদের সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে, তবে কোনো সংকেত দেখানোর প্রয়োজন নেই।