রবিবার , ০৪ অক্টোবর ২০২৬
রবিবার , ০৪ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়া ও জার্মানির রাষ্ট্রদূতের বৈঠক

তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়া ও জার্মানির রাষ্ট্রদূতের বৈঠক

favicon
ভোরের আলো ডেস্ক:
তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়া ও জার্মানির রাষ্ট্রদূতের বৈঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে চেয়ারপার্সন কার্যালয়ে অস্ট্রেলিয়া ও জার্মানির রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন। বিএনপির পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বৈঠকে ভবিষ্যতের আন্তর্জাতিক সম্পর্ক, উন্নয়নমূলক প্রকল্প ও পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে।


এর আগে বিকেলে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সন্ধ্যায় জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।


কূটনৈতিকরা আশা প্রকাশ করেছেন, আগামী নির্বাচনের সময়ে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত হবে। রাত সাড়ে নয়টায় দলের স্থায়ী কমিটির বৈঠক বসার কথা রয়েছে, যেখানে মহাসচিবসহ অন্যান্য কমিটির নেতারা অংশ নিচ্ছেন।