বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › ২৫ বছরের আলোচনার পর ইউরোপীয় ইউনিয়ন-মার্কাসুর মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত

২৫ বছরের আলোচনার পর ইউরোপীয় ইউনিয়ন-মার্কাসুর মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত

favicon
ভোরের আলো ডেস্ক:
২৫ বছরের আলোচনার পর ইউরোপীয় ইউনিয়ন-মার্কাসুর মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত

২৫ বছরের দীর্ঘ আলোচনা শেষে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দক্ষিণ আমেরিকার মার্কাসুর বাণিজ্য জোটের দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ শনিবার (১০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।


বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে খুঁটিনাটি আলোচনা শেষে চুক্তিটি চূড়ান্ত করা হয়। ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েন আশা প্রকাশ করেছেন, এই চুক্তির ফলে উভয়পক্ষের মধ্যে বাণিজ্য আরও সহজ হবে।


কমিশনের হিসাব অনুযায়ী, এই চুক্তির ফলে সংশ্লিষ্ট কোম্পানিগুলো বছরে প্রায় ৪ বিলিয়ন ইউরো রফতানি শুল্ক সাশ্রয় করতে পারবে।


মার্কাসুর বাণিজ্য জোটে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ে অন্তর্ভুক্ত। এই দেশগুলোতে স্বর্ণ, তামাসহ ব্যাটারি শিল্পের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ খনিজের মজুদ রয়েছে।


তবে, চুক্তি পরিবেশ বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কৃষকরা, যার কারণে ফ্রান্স ও বেলজিয়েতে বিক্ষোভ হয়েছে।