সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › নির্বাচন ভণ্ডুলের চেষ্টা হতে পারে, তবে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: ড. ইউনূস

নির্বাচন ভণ্ডুলের চেষ্টা হতে পারে, তবে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: ড. ইউনূস

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচন ভণ্ডুলের চেষ্টা হতে পারে, তবে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: ড. ইউনূস

ধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পতিত স্বৈরাচারের সঙ্গে সংশ্লিষ্ট লোকজন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করতে পারে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।


রবিবার জাতীয় সংসদ নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ সফররত ইউরোপীয় প্রতিনিধিদলের প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।


প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা ইউরোপীয় পর্যবেক্ষকদের জানিয়েছেন যে নারী ও তরুণদের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ লক্ষণীয়ভাবে বেড়েছে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি অত্যন্ত ভালো হবে।


শফিকুল আলম আরও জানান, আলোচনায় আওয়ামী লীগ বা তাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কোনো আলোচনা হয়নি।


তিনি বলেন, প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের আশ্বস্ত করেছেন যে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও জানান ড. ইউনূস।


এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর জন্য ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।