শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › ফখরুল: দেশের আইনশৃঙ্খলা তেমন উন্নতি হয়নি, বিএনপি’র ৩১ দফা কর্মসূচি গুরুত্বের সঙ্গে পড়া উচিত

ফখরুল: দেশের আইনশৃঙ্খলা তেমন উন্নতি হয়নি, বিএনপি’র ৩১ দফা কর্মসূচি গুরুত্বের সঙ্গে পড়া উচিত

favicon
ভোরের আলো ডেস্ক:
ফখরুল: দেশের আইনশৃঙ্খলা তেমন উন্নতি হয়নি, বিএনপি’র ৩১ দফা কর্মসূচি গুরুত্বের সঙ্গে পড়া উচিত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও তেমন উন্নতি হয়নি এবং সরকার অস্ত্র উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচনের সময় দেশের পরিস্থিতি উন্নতির আশায় থাকলেও প্রচারণা শুরু হলে তা আরও স্পষ্ট হবে।


ভারত-বাংলাদেশ নদী পানির বণ্টন এবং তিস্তা প্রকল্প বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, “সব অভিন্ন নদীর ন্যায্য হিস্যা আদায়ে আমরা ভারতের সঙ্গে সংলাপে বসব।”


ফখরুল আরও বলেন, দলের চেয়ারম্যন তারেক রহমানের সাম্প্রতিক রাজনৈতিক বার্তা ও কর্মসূচি বিএনপিতে নতুন উদ্দীপনা তৈরি করেছে, এবং নির্বাচনের অনুমতি সাপেক্ষে তারেক শহীদদের কবর জিয়ারত করবেন।


তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি গুরুত্বের সঙ্গে পড়া প্রয়োজন, এবং তার বাইরে কোনো নথি বা সনদ নেই।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।