রবিবার , ০৪ অক্টোবর ২০২৬
রবিবার , ০৪ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › দক্ষিণ বনশ্রীয়ে স্কুলছাত্রী লিলি হত্যা: প্রধান আসামি হোটেল কর্মচারী মিলন গ্রেপ্তার

দক্ষিণ বনশ্রীয়ে স্কুলছাত্রী লিলি হত্যা: প্রধান আসামি হোটেল কর্মচারী মিলন গ্রেপ্তার

favicon
ভোরের আলো ডেস্ক:
দক্ষিণ বনশ্রীয়ে স্কুলছাত্রী লিলি হত্যা: প্রধান আসামি হোটেল কর্মচারী মিলন গ্রেপ্তার

রাজধানীর দক্ষিণ বনশ্রী থেকে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যার মামলার প্রধান আসামি হোটেল কর্মচারী মিলনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন হত্যাকাণ্ড স্বীকার করেছেন এবং জানান, লিলিকে তিনি প্রেম প্রস্তাব দিয়েছিলেন, যা প্রত্যাখ্যানের কারণে হত্যাকাণ্ড ঘটেছে।


র‌্যাব-৩ জানায়, মিলন ও লিলির মধ্যে সু-সম্পর্ক ছিল, তবে মিলন তার সঙ্গে পালানোর পরিকল্পনা করেছিল। গত ১০ জানুয়ারি দুপুরে লিলিকে বাসায় একা পেয়ে মিলন তার সঙ্গে পালাতে প্রস্তাব দেয়। লিলি রাজি না হওয়ায় এবং অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে মিলন হত্যাকাণ্ড ঘটায়।


মিলনকে বাগেরহাট সদর থানা এলাকায় র‌্যাব-৩ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের শিক্ষার্থী এবং হবিগঞ্জ জেলার লাখাই থানার বাসিন্দা।


নিহতের বড় বোন সোভা জানান, হত্যাকাণ্ডের সময় লিলি বাসায় একা ছিল। তাকে হাসপাতালে নেওয়া হলে দেখা যায়, গলায় রশি পেঁচানো ও গলা কাটা অবস্থায় ছিল। র‌্যাব জানিয়েছে, বিস্তারিত তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত রহস্য উন্মোচিত হবে।