শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › বিদেশি মিশনের প্রেস উইংয়ের চার কর্মকর্তাকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ

বিদেশি মিশনের প্রেস উইংয়ের চার কর্মকর্তাকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
বিদেশি মিশনের প্রেস উইংয়ের চার কর্মকর্তাকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ

বিদেশে বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে দায়িত্ব পালনরত চার কর্মকর্তাকে অবিলম্বে কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ বিষয়ে সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


প্রজ্ঞাপন অনুযায়ী, মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কনস্যুলেট জেনারেল অফিসের প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এবং জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মো. ইমরানুল হাসান—এই চার কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।


তথ্য মন্ত্রণালয় জানায়, এর আগে গত ১৭ মার্চ ২০২৫ তারিখে তাদের বর্তমান পদ থেকে প্রত্যাহার করে ১৫ কার্যদিবসের মধ্যে দেশে ফেরার নির্দেশ দেওয়া হলেও পরবর্তীতে ১৩ এপ্রিল সেই প্রজ্ঞাপন বাতিল করা হয় এবং নতুন কর্মকর্তা নিয়োগ না হওয়া পর্যন্ত তাদের কর্মস্থলে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছিল।


ইতোমধ্যে সংশ্লিষ্ট মিশনগুলোতে নতুন কর্মকর্তাদের নিয়োগ সম্পন্ন হয়েছে এবং তাদের অনুকূলে আর্থিক সরকারি আদেশ (জিও) জারি হওয়ায় বর্তমান প্রেক্ষাপটে সংশ্লিষ্ট চার কর্মকর্তাকে অবিলম্বে কর্মস্থল ত্যাগ করে স্বদেশ প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।