রবিবার , ০৪ অক্টোবর ২০২৬
রবিবার , ০৪ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপিল শুনানির চতুর্থ দিনে ১২টি আপিল নিষ্পত্তি, ৬টি মঞ্জুর

ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপিল শুনানির চতুর্থ দিনে ১২টি আপিল নিষ্পত্তি, ৬টি মঞ্জুর

favicon
ভোরের আলো ডেস্ক:
ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপিল শুনানির চতুর্থ দিনে ১২টি আপিল নিষ্পত্তি, ৬টি মঞ্জুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির চতুর্থ দিনের কার্যক্রম মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে এই শুনানি চলছে।


শুনানির প্রথম ঘণ্টায় ১২টি আপিল নিষ্পত্তি হয়েছে, এর মধ্যে ৬টি মঞ্জুর এবং পাঁচটি নামঞ্জুর হয়েছে। এছাড়া একজন প্রার্থী অনুপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চলা শুনানিতে অন্যান্য নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।


আপিল শুনানিতে মনোনয়ন বাতিলের কারণগুলোও প্রকাশ করা হয়েছে। জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জালাল উদ্দিন মণ্ডলের দ্বৈবচয়নের ভোটার সমস্যা থাকার কারণে মনোনয়ন বাতিল করা হয়েছে। নড়াইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গাজী মাহাবুয়াউর রহমানের মনোনয়ন বাতিল হয়েছে এক শতাংশ ভোটারের কোটা পূর্ণ না হওয়ায়। পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ৩০ কোটি টাকা ঋণখেলাপি থাকায় মনোনয়ন হারিয়েছেন। সাতক্ষীরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবুর রহমানের এক শতাংশ ভোটার তালিকায় ভুয়া স্বাক্ষর থাকার কারণে মনোনয়ন বাতিল করা হয়েছে এবং জামালপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী হোছনেয়ার বেগমের এক শতাংশ ভোটার তালিকায় কোনো স্বাক্ষর না থাকায় মনোনয়ন বাতিল হয়েছে। কুমিল্লা-৩ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মনিরুজ্জামান এখনও পর্যন্ত শুনানিতে অনুপস্থিত রয়েছেন।


গত তিনদিনের আপিলে মোট ১৫০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং একজনের প্রার্থিতা বাতিল হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।