গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নয়, ডেনমার্কের সঙ্গেই থাকতে চায়— স্পষ্ট বার্তা গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর
গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের মধ্যেই কড়া অবস্থান জানাল ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে এক যৌথ সংবাদ সম্মেলনে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিলসেন বলেন, যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে বেছে নিতে হলে গ্রিনল্যান্ডের মানুষ ডেনমার্ককেই বেছে নেবে।
ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ট্রাম্প। তাঁর দাবি, রাশিয়া ও চীনের প্রভাব মোকাবিলায় গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। হোয়াইট হাউসের পক্ষ থেকে অঞ্চলটি কিনে নেওয়া কিংবা প্রয়োজনে জোর করে দখলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।
তবে শুরু থেকেই এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে আসছে গ্রিনল্যান্ড ও ডেনমার্ক। সংবাদ সম্মেলনে জেনস-ফ্রেডেরিক নিলসেন বলেন, গ্রিনল্যান্ড একটি ভূ-রাজনৈতিক সংকটের মুখে রয়েছে, কিন্তু একটি বিষয় পরিষ্কার— গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র