বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › ইরানে টানা ১৩২ ঘণ্টার বেশি ইন্টারনেট বন্ধ, তথ্য আড়ালের আশঙ্কা অধিকারকর্মীদের

ইরানে টানা ১৩২ ঘণ্টার বেশি ইন্টারনেট বন্ধ, তথ্য আড়ালের আশঙ্কা অধিকারকর্মীদের

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানে টানা ১৩২ ঘণ্টার বেশি ইন্টারনেট বন্ধ, তথ্য আড়ালের আশঙ্কা অধিকারকর্মীদের

ইরানি কর্তৃপক্ষের জারি করা দেশব্যাপী ইন্টারনেট ব্লকেড টানা ১৩২ ঘণ্টারও বেশি সময় ধরে চলমান রয়েছে বলে জানিয়েছে একটি ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা। বুধবার এ তথ্য প্রকাশ করা হয়।


অধিকারকর্মীদের আশঙ্কা, চলমান বিক্ষোভ দমনে সরকারের অভিযানের প্রকৃত চিত্র আড়াল করতেই এই ইন্টারনেট শাটডাউন কার্যকর রাখা হয়েছে।


ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, পরিমাপক তথ্যে দেখা যাচ্ছে—নতুন একটি দিন শুরু হলেও ইরান এখনো অনলাইন সংযোগ থেকে বিচ্ছিন্ন। দেশজুড়ে কার্যত ‘ডিজিটাল অন্ধকার’ বিরাজ করছে।